পঞ্চগড়ে ঘন কুয়াশায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় অটো চালকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে গভীর রাতে ঘন কুয়াশায় রাস্তা পার হতে গিয়ে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় লাল মিঞা (৩৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। লাল মিঞা জগদল বাজার এলাকার ময়নুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই ব্যক্তি জগদল বাজার এলাকায় ছিলেন। গভীর রাতে তারা জানতে পারেন গোয়ালপাড়া কদমতলা এলাকায় মহাসড়কের ওপর এই মরদেহ পড়ে আছে। তাৎক্ষনিক ৯৯৯’এ কল দিলে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় সদর থানা পুলিশসহ তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাথা ট্রাকের চাকায় পৃষ্ট হওয়ায় প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত না হলেও স্থানীয়দের সহায়তায় ঘন্টাখানিক পর তার পরিচয় শনাক্ত হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদ জানান, প্রাথমিক সুরতাল ও তদন্তে জানা গেছে লাল মিঞা পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কোন ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































